অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার ঝাউতলা বাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আগুনে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। ব্যবসায়ীরা জানান, রাত আড়াইটার দিকে মনির ফরাজীর অটোরিকশার গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ১২টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।