অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাজী মার্কেট এলাকায় আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার বিকেল চারটায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় আবদুল লতিফ ও শফির আহমদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পেকুয়া ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।