অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন লেগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ববাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। জনি বেডিং ক্লথ স্টোর নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।