অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নুর আলীরহাটে গত শনিবার রাত তিনটার দিকে একটি মোটরসাইকেলের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের মালিকানাধীন সেমিপাকা মোটরসাইকেলের গ্যারেজটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপণের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।