অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের আবদুল মতিনের বাড়িতে গতকাল রোববার অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে। মতিন জানান, সকালে পারিবারিক কাজে তাঁদের অন্যত্র যাওয়ার কথা ছিল। এ সময় বাড়ির ভাড়াটিয়ারাও না থাকায় তাঁরা বাড়িটি তালাবদ্ধ করে যান। পরে প্রতিবেশীর মাধ্যমে বাড়িতে আগুন লাগার খবর পান। আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়-চোপড়, টেলিভিশন, রেফ্রিজারেটর, ফ্যানসহ পাঁচটি ঘরের প্রায় সবকিছুই পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। হিলি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোলাইমান আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।