অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার রাজাখালী বাজারে গত রোববার দিবাগত রাত একটার দিকে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচটি দোকান। স্থানীয় কয়েকজন জানান, গভীর রাতে হঠাৎ বাজারের দোকানঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম হাওলাদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  পটুয়াখালী অফিস