অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে একটি বাজারের ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এলাকাবাসী জানান, গত রোববার রাত নয়টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে আবদুর রহমানের স্টেশনারি দোকানে আগুন লাগে। আগুন দ্রুত পার্শ্ববর্তী বাবলু মিয়া, বাদশা মিয়া, ইউসুফ মিয়া, মৃদুল সরকার এবং দশরত সরকারের দোকানসহ ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী ও পরে খবর পেয়ে মির্জাপুরের দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি