অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের আড়ুয়াজাঙ্গালিয়া গ্রামে গত রোববার আগুনে একটি বসতঘরসহ চারটি রান্নাঘর পুড়ে গেছে। রাতে ওই গ্রামের বিল্লাল শেখের বাড়িতে প্রথমে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বিল্লালের বাড়ির একটি বসতঘর, একটি রান্নাঘরসহ আরও তিনজনের রান্নাঘর পুড়ে যায়। এলাকাবাসী এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিলের মধ্যে হওয়ায় ওই গ্রামে ফায়ার সার্ভিস যাওয়ার কোনো পথ নেই। আগুনে ওই চার পরিবারের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস