অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত রোববার রাতে একটি হোটেলসহ তিনটি দোকান আগুন লেগে পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঘটনার দিন রাতে উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় আবদুল জোব্বার বাবুর মালিকানাধীন রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে আগুন হোটেলসংলগ্ন মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের বেকারি অ্যান্ড কনফেকশনারি, হেলাল উদ্দিন ও সোহেল রানার মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এতে এসব প্রতিষ্ঠানের ছয়টি ফ্রিজ, একটি এলইডি টিভি, একটি এলসিডি টিভি, ১১টি সিসি ক্যামেরাসহ আট লাখ টাকার মালামাল পুড়ে যায়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি