প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আগুনে একটি প্লাস্টিক কারখানা এবং ছয়টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাতে নগরের বলুয়ার দিঘির পাড় এবং ঈদগাঁ রঙ্গিপাড়া এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বলুয়ার দিঘির পাড়ে নূর এলাহীর একটি প্লাস্টিক কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। এদিকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঈদগাঁ রঙ্গিপাড়া এলাকায় সেমিপাকা বসতঘরে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুনে ছয়জন মালিকের একাধিক কক্ষবিশিষ্ট ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।