অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের উত্তর জাগিরাঘোনার মোহাম্মদ মুছার বসতবাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগে বসতবাড়িটি পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে চম্পা বেগম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ নাছির উদ্দিন ও সাজ্জাদ হোসেন (১৭) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।