অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের শুলকবহর ও কলসীর দিঘীর পাড় এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোরে নগরের ইপিজেড থানার কলসীর দিঘীর পাড় এলাকায় আগুনে চারটি সেমিপাকা দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের শুলকবহর এলাকায় আগুনে নয়টি কাঁচা বসতঘর পুড়ে যায়। গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।