প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক অগ্নিকাণ্ডে একটি কয়েল কারখানা ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রামের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এবং মনসুরাবাদ মিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ভোর পৌনে ছয়টার দিকে ঝর্ণাপাড়া এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে মামুনুর মশার কয়েল কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোররাত চারটার দিকে মনসুরাবাদ মিয়াবাড়ি এলাকায় রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি ঘটনাই বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।