অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের রূপকানিয়া গ্রামের মাঝির বাড়ি এলাকায় আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে মাঝির বাড়ি এলাকার কয়েকটি বসতঘরে হঠাৎ আগুন দেখা যায়। আগুনে মো. ইসমাইল, আবদুর রাজ্জাক, আবদুল মন্নান, আবদুল গফুর ও আবদুর ছবুরের বসতঘর পুড়ে গেছে।