অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুনবাজার এলাকায় গতকাল ভোরে অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ ৩০টি দোকান পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নতুনবাজার এলাকায় একটি দোকানে ভোর পাঁচটার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের ঝুটের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।