অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মজলিশপুর গ্রামে অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রাতে গ্রামের তিন রাস্তার মোড়ে অবস্থিত লুৎফর রহমানের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশে রিপন মিয়ার দোকানেও ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকান দুটি পুড়ে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানি লুৎফর রহমান ও রিপন মিয়া দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি