অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। চতুল ইউনিয়ন পরিষদের সচিব মো. মোকাররম হোসেন বলেন, গ্রামের মো. আমিনুর রহমানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমিনুর রহমান বলেন, ‘আমার বাড়িতে কোনো বিদ্যুৎ-সংযোগ নেই। কীভাবে আগুন লেগেছে, বুঝতে পারছি না।’
ফরিদপুর অফিস