অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা জয়দেব মোড় নতুন বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এলাকবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দুজন আহত হন। বড় মানিকা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, আগুনে বাজারের শাজাহানের মুদির দোকান, জসিম উদ্দিনের ওষুধের দোকান, মো. হৃদয়ের ইলেকট্রনিকসের দোকান, নরোত্তম শীলের সেলুন ও গৌরাঙ্গের পোলট্রির খাবারের দোকান পুড়ে গেছে। ভারপ্রাপ্ত ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির তালিকা হচ্ছে। ভোলা প্রতিনিধি