অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীর পরীক্ষিতপুর এলাকায় অবস্থিত মেসার্স আলতু খান জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে মিলের একটি নবনির্মিত টিনের ছাউনির ঘরে আগুন লাগে। পরে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। মিলের নিরাপত্তা কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ওই টিনের ছাউনির গুদামে কাজ চলছিল। ওয়েল্ডিং করার সময় আগুনের একটি ফুলকি পাটের ওপর গিয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাকির হোসেন বলেন, আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।