অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের বাজারে শুক্রবার ভোরে আগুনে ছয়টি দোকান ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আবদুল ওয়াহেদের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই তুলার দোকানসহ কম্পিউটার, মোবাইল ফোন, প্রসাধনসামগ্রী, কাপড়, দরজি বাড়ি ও সাজসজ্জার (ডেকোরেটর) ছয়টি দোকান পুড়ে যায়। সংবাদ পেয়ে শেরপুর জেলা সদর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।