অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের কারিরহাঁট বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গিয়াসুদ্দিনের ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়লে পাশের পলাশের সোনার গয়নার দোকান, জামালের দরজিঘর, মনিরের কৃষি ভান্ডার এবং সোবাহান ও দেলোয়ারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন ও এলাকাবাসী এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।