অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় গতকাল সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বসতবাড়ি ও দোকান পুড়ে গেছে। এতে ৬৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে রাঙামাটি ও কাপ্তাইয়ের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা প্রশাসক মো. শামসুল আরেফিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।