অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া পৌরসভার সৌদিয়া বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডে সৌদিয়া বাজারের সোহেল ও নয়েল মার্কেটের নয়টি দোকান পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আকবর স্টোরের মালিক আকবর হোসেন জানান, আগুনে শুধু তাঁর দোকানেরই ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। তিনিসহ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পথে বসার উপক্রম হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে নয়টি দোকানের কমপক্ষে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।