প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের মুন্নি পোলট্রি খামারে আগুন লেগে তিন হাজার মুরগি পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে খামারে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে খামারের প্রায় তিন হাজার মুরগির বাচ্চা ও দুটি টিনশেড ঘর পুড়ে যায়। রাত চারটার দিকে সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। খামারের মালিক এমদাদুল ইসলাম দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর খামারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।