অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের তেরোবেকি কাচারীবাড়ী এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তি আহত হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা দাবি করেন। লক্ষ্মীপুর প্রতিনিধি।