অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে। বাজারের নৈশ প্রহরীর বরাত দিয়ে ব্যবসায়ী আবদুর রহিম জানান, ওই দিন রাত তিনটার দিকে একটি মুদির দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে ওই পাঁচটি দোকান ভস্মীভূত হয়। এতে ক্ষতি হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।