অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা বাজারে গত বুধবার গভীর রাতে আগুনে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আসাদুল হকের দোকানে ব্যাটারি, মুঠোফোন ও টর্চলাইট চার্জ দেওয়া হয়। বুধবার রাতেও ব্যাটারি চার্জে দিয়ে দোকান বন্ধ করা হয়। রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।