অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে ৩৮টি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। গতকাল রোববার ভোর পাঁচটায় এ ঘটনা ঘটে। হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপণ কর্মী শাহিন আলম প্রথম আলোকে জানান, উপজেলা সদরের শায়েস্তা খাঁ পাড়ায় ভোরে আগুন লাগে। হাটহাজারী ও বায়েজিদ বোস্তামীর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভাতে গিয়ে এক কর্মী আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শাহিন আলম জানান, আগুনে ৩৮টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।