অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রুবি গেট এলাকায় আগুনে তিনটি বসতঘর ও একটি গ্যারেজ পুড়ে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন প্রথম আলোকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি সেমিপাকা বাড়ি ও মোটরগাড়ির যন্ত্রাংশের গ্যারেজ পুড়ে যায়। খবর পেয়ে বায়েজিদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।