অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ নাসিরাবাদ এলাকায় দুটি কম্পিউটার যন্ত্রাংশের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ভোর পৌনে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে পাশাপাশি দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। গুদামগুলোতে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ছিল।