অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাবু শেখের কম্পিউটার ও প্রসাধনীর দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের গিয়াসউদ্দিনের প্রসাধনী, ইকতার কাজীর কম্পিউটার ও ওবায়দুল শেখের মুদি দোকান আংশিক পুড়ে গেছে। বাবু শেখের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।