প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল শুক্রবার দুটি চালকলে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। ভোর চারটার দিকে বড়লেখা শহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আবদুল জব্বার ও ফারুক মিয়ার আল-আমিন অটো রাইস মিল-১ এবং করিম মিয়ার আল-আমিন অটো রাইস মিল-২ এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।