অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। গতকাল শনিবার সকালে পাহাড়তলী ও দুপুরে চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, গতকাল দুপুরে চকবাজারের ফুলতলা এলাকায় ১৫ কক্ষের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এর আগে সকালে পাহাড়তলীর লোহারপুল এলাকায় তিনটি বসতঘর পুড়ে যায়।