প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের চকবাড়িয়া কাঁচাবাজার এলাকায় মুদিখানার তিনটি দোকানে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকান তিনটির মালিক পলাশ, আকাশ হোসেন ও হামিদুর রহমান বলেন, আগুনে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে দোকানগুলোতে আগুন লাগে। এতে সবগুলো দোকানের মালামাল ভস্মীভূত হয়। ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।