অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিকার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে আনিচুর রহমান, রুহুল আমিন, রফিকুল ইসলাম ও কাওসার আলীর চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ