অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কাথন্ডা বাজারে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। কাথন্ডা বাজার কমিটির সভাপতি আবদুর রউফ জানান, বাজারের রশিদ মার্কেটের আবদুল কাদেরের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনে তাঁর দোকানসহ ইসমাইল হোসেনের আসবাবের দোকান, আসাদুলের হোটেল ও শরিফের বেকারি ভস্মীভূত হয়। পরে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।