প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের টেরিবাজার ও হাটহাজারীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার ভোরে ও গত শুক্রবার রাতে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে নগরের টেরিবাজার আফিমের গলিতে ভোর চারটায় একটি মুদি দোকানে আগুন লাগে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর আগে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার পূর্ব গড়দুয়ারা এলাকায় দুটি বসতঘরে আগুন লাগে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।