প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নে গত শুক্রবার আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে উলপুর বাজারের ওই পাঁচ ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। আগুনে বাজারের সাইদুল মোল্লার লেপ-তোশকের দোকান, আবু সাঈদের কসমেটিকস, স্যান্ডেল ও ডেকোরেশনের দোকান, মো. গাউসের সেলুন, রবিউলের চায়ের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস বাহিনীর স্টেশন কর্মকর্তা নিয়ামুল হুদা জানান, বাজারে সাইদুলের লেপ-তোশকের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।