অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী বাজারে গত শনিবার অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা জানান। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শনিবার রাতে ছোটবগী বাজারের ইউনিয়ন পরিষদ সড়কে সিয়াম গার্মেন্টস নামে একটি তৈরি পোশাকের দোকানে আগুন লাগে। মুহূর্তে তা আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আমতলী থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের আমতলী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।