অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে আট ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। গত রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার বটতলা এলাকায় এফ রহমান কমপ্লেক্সের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে দুটি খাবারের হোটেল, মুদিদোকান ও অকটেন মবিলসহ আটটি দোকান পুড়ে গেছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।