অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বোয়ালমারী উপজেলা সদরে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে। ছোলনা রেলবস্তি এলাকায় গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হাসান আলী জানান, ওই বস্তির বাসিন্দা এরশাদের রান্নাঘর থেকে আগুন লাগে। পরে সে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। হাসান আলী বলেন, আগুনে মালামালসহ পাঁচটি ঘর পুড়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।