অগ্নিকাণ্ডে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আগুনে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ আহত হয়েছেন ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পুরাগুদাম এলাকার একটি কাগজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে।স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পাঁচটি মুদি দোকান ও ১০টি বসতঘর পুড়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।