অগ্নিকাণ্ডে করণীয় নিয়ে প্রথম আলোতে মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহড়ার অংশ হিসেবে আহত এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ছবি: সাবিনা ইয়াসমিন
মহড়ার অংশ হিসেবে আহত এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ছবি: সাবিনা ইয়াসমিন

প্রথম আলোতে আজ মঙ্গলবার অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের সময় জরুরি বহির্গমনসংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন বিভাগের ব্যবস্থাপনায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুপুর ১২টার দিকে ১৯ কারওয়ান বাজার, প্রথম আলো ভবনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া অনুষ্ঠানে প্রথম আলোর কর্মীদের নিয়ে অগ্নিনির্বাপণ দল, উদ্ধারকারী দল ও প্রাথমিক চিকিৎসা দল গঠন করা হয়। তাদের সহায়তা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপসহকারী পরিচালক মো. আবদুল আলিম ও মো. ফয়সালুর রহমান (সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁও)।

প্রথম আলোর কর্মীদের সক্রিয় অংশগ্রহণে মহড়াটি সফল হয়।