অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মধুবাগ বস্তিতে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধুবাগ বস্তিতে গত শনিবারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি তথ্য বিবরণীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৩২০টি বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, এ সংখ্যা ৪০০।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী গতকাল রোববার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর মধ্যে রয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারপ্রতি নগদ তিন হাজার টাকা, ২০ কেজি চাল ও দুটি কম্বল।
রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পারিবারিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। বিজ্ঞপ্তি।