অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশীর ঝাউতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র মন্জুর আলম। গতকাল মঙ্গলবার সকালে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত ১৬১ পরিবারকে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, শাড়ি ও কম্বল দেওয়া হয়।
মেয়র বলেন, অগ্নিকাণ্ডে আপনাদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবে দুঃসময়ের সম্বল হিসেবে এই ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মহিলা কাউন্সিলর আরজু শাহাবুদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আলী আহমেদ, সচিব রশিদ আহমেদ প্রমুখ। গত সোমবার দুপুরে আমবাগান ছিন্নমূল উত্তর কলোনিতে অগ্নিকাণ্ডে দেড় শতাধিক ঘরবাড়ি পুড়ে যায়। এদিকে নগরের পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।