অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নীলসাগর গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের আরাজি চড়াইখোলা মাস্টারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে গতকাল ত্রাণের টিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে নীলসাগর গ্রুপ l প্রথম আলো
নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের আরাজি চড়াইখোলা মাস্টারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে গতকাল ত্রাণের টিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে নীলসাগর গ্রুপ l প্রথম আলো

নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের আরাজি চড়াইখোলা মাস্টারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৩টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে নীলসাগর গ্রুপ। গতকাল শুক্রবার ওই গ্রামে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন, ২০ কেজি চাল, ১০ কেজি আলু, এক কেজি মসুর ডাল ও এক কেজি ভোজ্যতেল বিতরণ করা হয়।
নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবিব উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ওই ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের পরিচালক (ফার্ম) মোমিনূর রহমান, পরিচালক (যানবাহন) আবদুর রশীদ, পরিচালক (মানবসম্পদ) নূর আলম সিদ্দিকী প্রমুখ।
আবদুর রশীদ বলেন, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিবের নির্দেশে চড়াইখোলা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আরাজি চড়াইখোলা মাস্টারপাড়া গ্রামের ৫৮টি পরিবার, খামাতপাড়া বড়বাড়ি গ্রামের পাঁচ পরিবারসহ ৬৩টি পরিবারের মাঝে ওই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা প্রশাসন আরাজি চড়াইখোলা মাস্টারপাড়া গ্রামের ৫৮টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল ও দুই হাজার করে টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
‘অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর পুড়ে ছাই’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রসঙ্গত, গত বুধবার রাতে ওই গ্রামে অগ্নিকাণ্ডে ৫৮টি পরিবারের দুই শতাধিক ঘর আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।