অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পেট্রল পাম্পের সামনে শনিবার রাত ১১টার সময় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা হল ইকবাল হোসেনের মোটর পার্টস ও গ্যারেজ, মোহামঞ্চদ ছোবহানের মোটর পার্টস ও গ্যারেজ, লিটন দাশের ফার্নিচার ও মোহামঞ্চদ মাহাবুবের স্ক্র্যাপ। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিকেরা। জানা যায়, রাত সাড়ে ১১টায় গাছবাড়িয়া পেট্রল পাম্পের সামনে আবদুর রশিদের মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পটিয়া দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।