অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মার্কেটে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাতে তারাবো রূপসী হাজি জুলহাস ভূঁইয়া শপিং কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা জানিয়েছেন। মার্কেটের মালিক হাজি জুলহাস ভূঁইয়া সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাতে তাঁর মালিকানাধীন মার্কেটের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় দুটি মুদি দোকান, একটি খাবার হোটেল ও একটি ওষুধের দোকানের মালামাল।এ সময় ডেমরা দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।