অগ্নিকাণ্ডে চার বসতবাড়ি ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল রোববার সকাল ১০টায় অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় গতকাল সকালে হাসান আহমদের কলোনির মোজাহের আহমদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় মোজাহের আহমদ, আকাশ মিয়া, হালিমা খাতুন ও জিয়াউর রহমানের বসতবাড়ি থেকে লোকজন বের হতে পারলেও আসবাব, স্বর্ণালংকার, টাকাপয়সা, কাপড়চোপড়সহ যাবতীয় মালামাল আগুনে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগে তাঁদের ঘরবাড়ি, দুই শতাধিক মুরগি, আসবাব, স্বর্ণালংকার, টাকাপয়সা, কাপড়চোপড় আগুনে পুড়ে গেছে।