অগ্নিকাণ্ডে ছাত্রাবাস ও দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন তারিনীবামা উচ্চবিদ্যালয় মার্কেটের নয়টি দোকানঘর ও একটি ছাত্রাবাস অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ এপ্রিল গভীর রাতে চুড়াইন বাজারে বিদ্যালয়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনোয়ার হোসেন মোড়ল, আমির হোসেন, সূর্য দেবনাথ, সুশীল চন্দ্র পালের দোকানসহ নয়টি দোকান ও একটি ছাত্রাবাস আগুনে ছাই হয়ে যায়।